ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

সেতু নির্মাণে ভুল নকশা, প্রধানমন্ত্রীর ক্ষোভ

ঢাকা: সেতু নির্মাণে ভুল নকশা হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১ কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদনের সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাটি অনুষ্ঠিত হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, নড়াইলে কালিয়া সেতুতে কিছু কাজ করার পর দেখা গেল আমাদের ভুল হয়েছে। যার মধ্যে দিয়ে নৌকা পার হওয়া যায় না। এটার কারণে প্রধানমন্ত্রী বিরক্ত প্রকাশ করেছেন, এটা সবাই করবে, আমিও করতাম। আসলে এতো এতো কোটি টাকার কাজ হলো ডিজাইন করবো, কনসালটেন্ট আছে, ফিজিবিলিটি আছে, সিনিয়ররা আছেন। তারপরও দেখা যায় এর হাইট কম, যান চলাচল করতে হলে এর হাইট বাড়াতে হবে। জনগণের টাকা গেল, সময় গেল এজন্য তিনি বিরক্ত প্রকাশ করেছেন এবং বলেছেন আগামীতে আরও সাবধান হবেন। ভবিষ্যতে যেকোনো প্রকল্পের নকশা নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া সড়ক বা যেকোনো প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আগেভাগেই ওই এলাকার ছবি তুলে রাখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে স্থান অধিগ্রহণ করা হবে সেখানে যাতে কেউ হঠাৎ করে বাড়ি, ঘর, বাস বা টিন দিয়ে কিছু নির্মাণ করতে না পারে। এর মাধ্যমে বাড়তি টাকা যাতে কেউ নিতে না পারে। এ ছাড়া সোলার প্যানেল তৈরির ক্ষেত্রে সঠিক উচ্চতা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। কারণ, সেখানে নিচে যাতে প্রচুর আলো-বাতাস চলাচল করতে পারে। প্যানেলের নিচে যাতে ফসল চাষ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করায় একনেকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি। এসময় অন্যান্য বাকি কাজ যথাসময়ে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

সেতু নির্মাণে ভুল নকশা, প্রধানমন্ত্রীর ক্ষোভ

আপডেট সময় ০৬:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩