ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি চাকরির মেয়াদ শেষে হলেও দায়িত্বে বহাল ঢামেক ভাইস প্রিন্সিপাল ডা. সুমি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার তারল্য সংকটে ধুঁকতে থাকা ব্যাংকে বস্তাভর্তি নগদ টাকা মেসি-রোনালদোর দ্বৈরথই দুজনকে সেরা করেছে : গার্দিওলা ভারতে পাকিস্তানি নাটক নিষিদ্ধের দাবি, মোদিকে বলিউডের চিঠি এমপিকে গালমন্দের অভিযোগ, মারধরের শিকার মজিদ প্রাথমিক শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়া সহজ করার সুপারিশ সংসদীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে ভর্তি

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।”

তিনি আরও বলেন, “আফজাল ভাই অসুস্থ হয়ে পড়ায় শ্যুট বাতিল করা হয়। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।”

জানা গেছে, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’বানাচ্ছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গেল ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে ফের ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, নন্দিত অভিনেতা আফজাল হোসেনের ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে, লেডিজ অ্যান্ড জেন্টলমেন, রিফিউজি, কারাগার ও বোধ। এছাড়াও তিনি দুই জীবন, নতুন বউ, পালাবি কোথায়, ঢাকা অ্যাটাকসহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট বিআরটিসির রোকনুজ্জামানের শাস্তি শুধু বদলি

অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১২:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩