ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে ৭ সেপ্টেম্বর

আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। এরই মধ্যে রেলের দুই অঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে চিঠি দিয়ে একটি ট্রেন চাওয়া হয়েছে। পরীক্ষামূলক চলাচলের আগে ৬ সেপ্টেম্বর ট্রেনটি প্রস্তুত রাখা হবে।

রবিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান।

তিনি জানান, “সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ দিকে নিয়মিতই পদ্মা সেতু পাড়ি দেবে ট্রেন। এরই মধ্যে ট্রেন চলাচল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময়ও চেয়েছে রেলপথ মন্ত্রণালয়।”

রেলওয়ে সূত্রে জানা যায়, সাতটি বগি (কোচ) দিয়ে পরীক্ষামূলক ট্রেনটি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষামূলক যাত্রায় রেলমন্ত্রী নূরুল ইসলাম, পদ্মার দুইপাড়ের সংসদ সদস্যরা, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাবেন।

এর আগে পদ্মা সেতুতে পাথরবিহীন রেললাইন বসানো সম্পন্ন হলে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। এবার সম্পূর্ণ পথে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে ৭ সেপ্টেম্বর

আপডেট সময় ০৩:৩৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩