ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

১২০০ কোটি টাকা আত্মসাৎ: ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালী: বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের দায়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাতের দায়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০১৫ সালে বিডি সফটেক্সের এই চেয়ারম্যান বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেন। লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে এসে গা-ঢাকা দেন। সোমবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১২০০ কোটি টাকা আত্মসাৎ: ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩