ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা চায় ইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করতে চান  তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি (ব্যবহারবান্ধব) পর্যবেক্ষক নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন। আগামী মাসের মধ্যে এটি চূড়ান্ত করতে চায় সাংবিধানিক এ সংস্থা।

বুধবার (২৩ আগস্ট)  রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। সকাল ১১টায় কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকর্মীদের বলেন, “বিদেশি পর্যবেক্ষক নীতিমালা নিয়ে আজ প্রাথমিক আলোচনা হয়েছে। আমাদের আরও সভা করতে হবে। আজ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর, তথ্য মন্ত্রণালয়সহ সভা করেছি। আজকের সভায় কোনো সিদ্ধান্ত আসেনি।”

তিনি আরও বলেন, আমাদের বর্তমান যে নীতিমালাটি আছে, সেটি পর্যালোচনা করেছি। কোন কোন পয়েন্ট যুগোপযোগী করা প্রয়োজন তা নিয়ে আলোচনা করেছি। আগামী সপ্তাহে আমরা আবারও বসব। আরও দু-একটি সভা করে আমরা খসড়া চূড়ান্ত করে কমিশনে উপস্থাপন করব। কমিশন অনুমোদন দিলেই সেটি চূড়ান্ত হবে বলেও তিনি জানান।

বর্তমানে যে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা আছে সেটার পর্যালোচনা হয়েছে জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, “আগামী সপ্তাহে আবার বসব। নীতিমালার কোন কোন জায়গায় পরিবর্তন হবে সে বিষয়গুলো চিহ্নিত করা হয়নি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নীতিমালার খসড়া চূড়ান্ত হতে পারে। এটা চূড়ান্ত হওয়ার পর কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সে বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকরা আবেদন করতে পারবেন।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা চায় ইসি

আপডেট সময় ০৪:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩