ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

বিয়েতে ব্যতিক্রম সাজ, লেহেঙ্গার সঙ্গে ‘কেডস’ পরলেন শেহতাজ

শুক্রবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার শ্রীমঙ্গলের অভিজাত গ্র্যান্ড সুলতান হোটেল ও রিসোর্টের পাশে উন্মুক্ত মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের অংশগ্রহণে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়।

এদিন সন্ধ্যায় প্রীতম ও শেহতাজ দুজনই তাদের ফেসবুক পেজে বিয়ের ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায় শেহতাজ লেহেঙ্গার সঙ্গে কেডস পরেছেন শেহতাজ। লেহেঙ্গা সরিয়ে এ ব্যাপারটিই ক্যামেরার সামনে দেখাচ্ছেন শেহতাজ-বর প্রীতম।

একজন বলছেন, ‘লেহেঙ্গার সঙ্গে কেডস, দারুণ। অড অড রিঅ্যাকশন কেন ভাই। এই ছবিটা আমার বেশি ভালো লেগেছে। তার কারণও এই স্নিকার্স শু এর বিষয়টি।’ আরেকজন লিখেছেন, ‘হিল জুতার চেয়ে কেডস অনেক আরামদায়ক।’

মাহমুদা নামের একজন মন্তব্য করেছেন, ‘মানুষ স্নিকার দেখে অজ্ঞান হচ্ছে কেন? এটা প্রথম দেখল নাকি! কম্ফোর্টেবল তো। আমি তো শাড়ির সাথে হিল পরি না। স্নিকার্সই বেছে নিই। লেহেঙ্গা, শাড়িতে শু পরা যাবে না এই জিনিস কোথাও দেওয়া নেই। ফ্যাশন সেন্সের সাথে না-ই মিলতে পারে।’

মালা বদল করছেন শেহতাজ-প্রীতম
মালা বদল করছেন শেহতাজ-প্রীতম

তনুশ্রী নামের এক এক ভক্ত লিখেছেন, ‘ব্যতিক্রম স্টাইল। কিছু মেয়ে রয়েছে যারা সব পোশাকের সঙ্গেই কেডস পরতে ভালোবাসে। আমার দারুণ লাগে।’ আরেকজন লিখেছেন, ‘জানতাম, শেহতাজ আছে মানেই পাগলামি কিছু থাকবেই। ভালো লেগেছে।’

শেহতাজের সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করে ছবি পোস্ট করে ক্যাপশনে প্রীতম লিখেছেন, ‘এখন থেকে আনুষ্ঠানিকভাবে শেহতাজের সঙ্গে।’প্রসঙ্গত, পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালো লাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মুনিরা। পাঁচ বছর পর অবশেষে সেই প্রণয় পরিণয়ে রূপ নিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

বিয়েতে ব্যতিক্রম সাজ, লেহেঙ্গার সঙ্গে ‘কেডস’ পরলেন শেহতাজ

আপডেট সময় ০৬:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২