ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ভারি বর্ষণে থৈ থৈ পানি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট

চট্টগ্রাম: ভারি বর্ষণে সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে প্রায় তিনকিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলাবার (৮ আগস্ট) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মন ইরফান।

তিনি জানান, মঙ্গলবার ভোর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ কসাইপাড়া এলাকায় পানির নিচে সড়ক তলিয়ে যাওয়াতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে এছাড়া গাছবাড়িয়া এলাকা থেকে বাগিচার হাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের মত যানজট দেখা দিয়েছে।

এতে চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দরবান সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। বড় গাড়িগুলো ধীরগতিতে চললে ছোট যান চলাচল করতে পারছে না। পানি কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

স্থানীয়রা জানিয়েছে, চন্দনাইশ উপজেলার হাসিমপুর কসাইপাড়া এলাকা, সাতকানিয়ার কেরানিহাট এলাকা, হাসমত আলী শিকদারের দোকান ও লোহাগাড়ার বারআউলিয়া ডিগ্রি কলেজের সামনে দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তায় আটকে পড়েছে কয়েকশ যানবাহন। এছাড়াও দস্তিদারহাট এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের সঙ্গে চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে বন্যার পানিতে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। পুকুর ডুবে চলে গেছে কয়েকশত পুকুরের মাছ। শত শত বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষজন মানবেতর জীবন যাপন করছেন স্থানীয়রা। শতাধিক নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

ভারি বর্ষণে থৈ থৈ পানি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় ০৪:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩