ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: পাঁচজনের সন্ধান মেলেনি এখনও

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচজনের সন্ধান এখনও মেলেনি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের অভিযান চলমান রয়েছে।

ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের উপপরিচালক ওবায়দুল করিম খান।

তিনি গণমাধ্যমকে বলেন,  ট্রলারডুবির ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু ও তিনজন নারী। ডুবে যাওয়া ট্রলার পাওয়া গেছে। সেটি চেইনের মাধ্যমে ওপরের দিকে টেনে তোলার চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর গতকাল (শনিবার) রাত ১২টা পর্যন্ত ৮ জনের মরদেহ পাওয়া যায়। রাতে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। ভোর সাড়ে পাঁচটা থেকে আবারও উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উদ্ধার অভিযান শুরুর আগ থেকেই নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ঘটনাস্থলের তীরে এসে অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে উদ্ধার অভিযান দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।

দুর্ঘটনার পর পর উদ্ধারাভিযানের তদারকি করছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আউয়ালসহ প্রশাসনের কর্মকর্তারা।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে যায়।

এ দুর্ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন।

মরদেহ মিলেছে আটজনের। তারা হলেন – মোকসেদা (৪২), পপি (২৬), শাকিব (৮), হ্যাপি (২৮), রাকিব (১২), সাজিবুল (৪), ফারিহান (১০) ও সজীব। তারা সবাই সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের বাসিন্দা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: পাঁচজনের সন্ধান মেলেনি এখনও

আপডেট সময় ১২:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩