ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আ.লীগের মহাসমাবেশ চলছে, ১০ কিলোমিটার জুড়ে জনতার ঢল নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত রংপুর বিভাগীয় জনসভায় যোগ দিতে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে সমাবেশেস্থল জিলা স্কুল মাঠ ছাড়িয়ে নগরীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের ঢল নেমেছে।

বুধবার (২ আগস্ট) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।  এর আগে একই দিন দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টারে করে রংপুরে পৌঁছান তিনি।

জনসভায় উপস্থিত আছেন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দীপ্রমুখ।

এদিকে, এদিন সকাল থেকেই রংপুর নগরীসহ বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা আসছেন। দুপুর ১টার আগেই সভাস্থল জিলা স্কুল মাঠ ছাড়িয়ে নগরীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের ঢল নামে।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জানান, “মহাসমাবেশে রংপুর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। এই মহাসমাবেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

আ.লীগের মহাসমাবেশ চলছে, ১০ কিলোমিটার জুড়ে জনতার ঢল নিজস্ব প্রতিবেদক

আপডেট সময় ০৫:৪২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩