ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কৌশল অবলম্বন করে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির ঘটনায় এক সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরচক্রের মূল অভিযুক্তের কাছ থেকে চুরি হওয়া আনুমানিক ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
​সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর পাকা রাস্তার ওপর এই চুরির ঘটনা ঘটে।
​পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ সেলিনা বেগম (৫০) রাস্তা দিয়ে যাওয়ার সময় চোরচক্রের সদস্য শামসুন্নাহার (৪০) চতুরতার সাথে তার গলায় থাকা ২২ ক্যারেটের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন খুলে নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে ভুক্তভোগীর পক্ষ থেকে মোঃ তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা (মামলা নং-২২) রুজু করা হয়।
​মামলা দায়েরের পরপরই তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানার একাধিক স্থানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সাথে জড়িত নারী চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন ​শামসুন্নাহার (৪০), স্বামী- মারুফ,​মোছাঃ মর্জিনা বেগম (৩০), স্বামী- মোঃ মোশাররফ হোসেন,​ফুল চাঁন বিবি (৩৩), স্বামী- মোবারক মিয়া,​সাজারা বেগম (২২), স্বামী- মোঃ মানিক মিয়া,​মোসাঃ অজুফা বেগম (২৫), স্বামী- মোঃ শরিফ, ​গ্রেফতারের পর নারী কনস্টেবল দিয়ে তল্লাশি চালানো হলে আসামি শামসুন্নাহারের পরনের সেলোয়ারের ডান পাশ থেকে চুরি হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
​পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এর মধ্যে শামসুন্নাহারের বিরুদ্ধে ঢাকার সাভার থানায়, মর্জিনা বেগমের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, গাজীপুরের বাসন ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ থানায়, সাজারা বেগমের বিরুদ্ধে কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় চুরির মামলা ঝুলছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন জানান, “আসামিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন এলাকায় তারা ছদ্মবেশে কৌশল অবলম্বন করে স্বর্ণালঙ্কার চুরি ও ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৮:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬