ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা

ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন

টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জাতীয় দৈনিক সমাবেশের জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময় ও দ্য ডেইলি এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুন।

সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সমাজচিত্রের নিজস্ব প্রতিবেদক মো. সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক চৌকসের টাঙ্গাইল সদর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম টিটু এবং সদস্য ও যুগ-যুগান্তরের জেলা প্রতিনিধি তানিয়া ইসলামকে ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পেশাগত দায়িত্ব পালনের সময় বাধা ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক জনতার কথার চিফ রিপোর্টার মো. খোরশেদ আলম, সহ-সভাপতি ও দৈনিক আকাশ বার্তার সহ-সম্পাদক মো. শফিকুল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ বার্তার জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল সমাচারের স্টাফ রিপোর্টার মো. সজীব মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া ইসলাম, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. তারেক রহমান, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি মো. এস.এম. আতাউর রহমান, দৈনিক কালের বার্তার নির্বাহী সম্পাদক মো. তাইজুল ইসলাম টুটুল, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী উপজেলা সভাপতি মো. মোহসীন কবীর এবং সদস্য ও দৈনিক দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেলসহ অনেকে।

এ সময় টাঙ্গাইলের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য পেশাগত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা, হেনস্তা বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মী যাতে পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে এ আন্দোলন চলমান থাকবে।”

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার সকালে টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিক সোহেল রানাসহ আরও দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাদের হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিক সোহেল রানা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬