ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

নির্বাচনী অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা নিতে চায় ইসি

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহায়তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)।   এজন্য দ্রুতই মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশনের সঙ্গে বৈঠকেও বসবে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মেটার একটি টিম বৈঠক করবে।

বৈঠক করতে মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে আসবে বলে জানা গেছে।

এ প্রতিনিধি দল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায় মূলত সেই বিষয়েই আলোচনা হবে বৈঠকে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।

সিইসি ইতিমধ্যে জানিয়েছেন, আগামী অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নানা কর্মসূচি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। প্রচারেও নেমে পড়েছে দলগুলোর অনুসারীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

নির্বাচনী অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা নিতে চায় ইসি

আপডেট সময় ১১:২৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩