সংবাদ শিরোনাম ::
চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী মেসিকে হারানোর মন্ত্র পড়েও নিজ দেশকে বাঁচাতে পারলেন না ঘানার সেই তান্ত্রিক  জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে? প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সাড়ে ৫ বছরে ৪৭ মণের বেশি স্বর্ণ জব্দ জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

অক্টোবরে পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র

ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, অক্টোবরে প্রাক নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে তার দেশ।

মঙ্গলবার (১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পিটার হাস বলেন, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আগামী অক্টোবরে প্রাক মূল্যায়ন পর্যবেক্ষক টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে এমন জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের পাঠানো হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রহ হচ্ছে শুধুমাত্র অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন যেখানে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাক পর্যবেক্ষক টিম কতদিন থাকবে সে বিষয়টি আমি এখনো জানি না।

হিরো আলমের বিষয়ে তাদের অবস্থান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা ওঠলে আমরা তাদের শুনি, তাদের কাছ থেকে শিক্ষা নেই। আমরা ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করি না।

বৈঠকে পিটার হাসের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিকাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

অক্টোবরে পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩