ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

আগাম সংসদ নির্বাচনের প্রশ্ন উড়িয়ে দিলেন সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দেই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই।

নির্বাচন ভবনে রোববার (৩০ জুলাই) বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি এমন জবাব দেন।

সিইসি বলেন, তফসিলের বিষয়টি অনুমান করে বলেছি সেদিন। ব্যাখ্যা করার আর দরকার নেই। পত্রিকায় আসছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল অক্টোবরের দিকে হতে পারে।

অক্টোবর কখন হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,জানি না। এটাতো আমাদের মাঝে (কমিশন বৈঠকে) আলোচনাও হয় নাই। সিদ্ধান্তও হয় নাই। নব্বই দিনের হিসেবে মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে তফসিল দেওয়া সম্ভব নয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। এটাই গুরুত্বপূর্ণ। তফসিল আজকে করলাম কি কালকে করলাম ওটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটা কবে হবে।

তাহলে ভোটটা ডিসেম্বরে হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

তাহলে আগাম ভোট হচ্ছে না, যথা সময়ে নির্বাচন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দেই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই।

তিনি বলেন, তফসিল আমি তিন মাস আগে, চার মাস আগে দিতে পারি। এ নিয়ে কোনো আইন নেই। নির্বাচনের আইন আছে। কখন নির্বাচন হতে পারে, নব্বই দিনের মধ্যে। তফসিল কবে দিতে হবে এ বিষয়ে কোনো আইন নেই। আমার অনুমানে আমি বলছি, এটা (তফসিল) অক্টোবরের শেষ দিকে হতে পারে। নভেম্বরের প্রথম দিকেও হতে পারে। নরমালি ৫০ থেকে ৬০ দিন আগে তফসিল দেওয়া হয়। সেপ্টেম্বরে তফসিল হচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

আগাম সংসদ নির্বাচনের প্রশ্ন উড়িয়ে দিলেন সিইসি

আপডেট সময় ০৭:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩