সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বিএনপি নেতা আমানউল্লাহ আমান আটক

ঢাকা: রাজধানীর গাবতলীর আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার জনকে আটক করা হয়।

শনিবার (২৯ জুলাই) বেলা পৌনে ১২টায় রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যুবলীগের সমাবেশে বিএনপির নেতাকর্মীরা ঢিল ছুড়লে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

গাবতলী বাজার রোড থেকে গাবতলী বেড়িবাঁধমুখী সড়কে একটি মিছিল নিয়ে আসতে দেখা যায় কিছু আন্দোলনকারীদের। তাদের হাতে কোনো ব্যানার না থাকলেও লাঠি ও ইট পাটকেল দেখা যায়।

মিছিলটি বিএনপির পক্ষে স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এ সময় আ.লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়।

হামলার তাৎক্ষণিক জবাব দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লাঠি-সোঁটা হাতে পালটা আক্রমণ করে। এতে বিএনপিরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, এরা (বিএনপি) সব আদাবরের। বিনা উষ্কানিতে তারা এসে হামলা করেছে। তারা আমাদের মঞ্চ ও নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন।

গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং ভাসানী অনুসারী পরিষদের ড. ইউসুফ সেলিমকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে গেছে। এছাড়া নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাককেও আটক করেছে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও পুলিশ কোনো ‘অ্যাকশনে’ যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বিএনপি নেতা আমানউল্লাহ আমান আটক

আপডেট সময় ১২:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩