ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আজ ঢাকার যেসব এলাকায় আ. লীগ-বিএনপির কর্মসূচি

রাজধানী ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ শনিবার (২৯ জুলাই) কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ।

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান কর্মসূচি করবে বিএনপি।

এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগও আজ ঢাকার বিভিন্ন প্রবেশমুখে ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা জানান, শনিবার সকাল ১১টা থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে যুবলীগ শান্তি সমাবেশ করবে।

এদিকে আজ কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি না দেয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (২৮ জুলাই)  রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হয়, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য কোনো রাজনৈতিক দলকে অনুমতি দেয়া হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আজ ঢাকার যেসব এলাকায় আ. লীগ-বিএনপির কর্মসূচি

আপডেট সময় ১১:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩