ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ভয় দেখিয়ে টিকে থাকা যায় না” জুনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, সরকার ভয়ের রাজত্ব তৈরি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু সরকার এটা ভুলে গেছে ভয় দেখিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। বরং ভয় তৈরি করে সরকার বল প্রয়োগ করলে তখন স্পষ্ট বোঝা যায় সরকারের পায়ের তলায় মাটি নেই। সোমবার দুপুরে গণসংহতি আন্দোলনের দুই দশক ও রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ৭ বছর পূর্তি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ সাকি বলেন, সরকার মূল্যস্ফীতিকে আরও কিভাবে বাড়িয়ে তোলা যায় এজন্য প্রতিযোগিতায় নেমেছে। দেশের দরিদ্র মানুষগুলোকে এক পর্যায় অনাহারের দিকে ঠেলে দিচ্ছে। আর সরকারের ছায়াতলে থাকা ক্ষমতাবানরা ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ লুট করে টাকা বিদেশে পাচার করছে। অথচ সরকার খোঁজ নিচ্ছে না কারা এই টাকা সুইচ ব্যাংকে রাখছে। কারা পৃথিবী বিভিন্ন জায়গায় দেশের টাকা পাচার করে সম্পদ পুঞ্জীভূত করছে।

তিনি বলেন, যে দেশ প্রতিষ্ঠিত করতে লাখ লাখ মানুষকে জীবন দিতে হয়েছে। নারী ও শিশুদের নির্যাতিত হতে হয়েছে। সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্র কায়েম হলো। অথচ স্বাধীনতার ৫২ বছর পর আমাদের এই দেশে ভোটাধিকারের জন্য এখনও যুদ্ধ করতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাস নাঈম বাবু, কেন্দ্রীয় সদস্য রহমান মোল্লা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভয় দেখিয়ে টিকে থাকা যায় না” জুনায়েদ সাকি

আপডেট সময় ০৩:১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২