ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু ১ আগস্ট’

নারায়ণগঞ্জ: দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। পাশাপাশি অল্প সময়ের মধ্যে ডাবল লাইন প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশনে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ পরির্দশনে এসে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল কার্যক্রম উদ্বোধন করা হবে। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে। একটি পূর্ণাঙ্গ ট্রেন দিয়ে ট্রায়াল লেনের ব্যবস্থা করা হয়েছে।

রেলমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল প্রকল্পের কাজ শেষ করে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচল চালু কার্যক্রম উদ্বোধন করা হবে।

এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক আফজাল হোসেন, ঢাকা বিভাগীয় রেলওয়ে পরিচালক সেলিম রউফ ও বিআরএম সফিকুল ইসলামসহ রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে। এরপর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু ১ আগস্ট’

আপডেট সময় ০৩:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩