ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

একদিনে ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২৯৩

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯৩ জন।

সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৩৯৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৪ হাজার ৮৩ জন।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে মৃত্যু ৯, হাসপাতালে ভর্তি ২২৯২

আক্রান্ত রোগীদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৬২২ জন। ঢাকায় ১৬ হাজার ৬৪৪ এবং ঢাকার বাইরে ১০ হাজার ৯৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮৫ জনের মৃত্যু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

একদিনে ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২৯৩

আপডেট সময় ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩