ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

ফায়ার সার্ভিস ড্রাইভারদের মেডিক্যাল চেকআপের উদ্যোগ

প্রয়াত ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন।

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক এলাকার ফকির অ্যাপারেলস-এ অগ্নিকাণ্ডের স্থলে ফায়ার সার্ভিসের গাড়ি চালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেন (৪৮) নামে এক চালক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গাড়ি চালানো অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রাস্তায় ঘটে বড় দুর্ঘটনা।

পানিবাহী গাড়িটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি যাত্রিবাহী বাসকে ধাক্কা দিলে একজন পথচারীও নির্মম মৃত্যুর শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সকল গাড়ি চালকের মেডিক্যাল চেকআপের উদ্যোগ গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয় ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন বলে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন ১৯৯৪ সালে গাড়ি চালক হিসেবে চাকরিতে যোগদান করেন। তার নিজ জেলা কুমিল্লা। তিনি ২ মেয়ে ১ ছেলের জনক ছিলেন। ময়নাতদন্ত শেষে অকালপ্রয়াত ড্রাইভার জাহাঙ্গীর হোসেনের মরদেহ তাঁর কর্মস্থল হাজিগঞ্জে জানাজা শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়ার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

ফায়ার সার্ভিস ড্রাইভারদের মেডিক্যাল চেকআপের উদ্যোগ

আপডেট সময় ১১:৩০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩