ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

সুইডেনে বারবার কোরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা

ঢাকা: সুইডেনে বারবার পবিত্র কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সুইডেনে পবিত্র কোরআনের প্রকাশ্যে অবমাননার আরেকটি ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের ইসলামফোবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তির বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে।

ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত ও সম্মান করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।

এর আগেও সুইডেনের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ নিন্দা জানিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে ঢাকার সুইডিশ দূতাবাসের কূটনীতিককে তলবও করা হয়েছিল।

এরপর গত ২০ জুলাই সুইডেনে আবারো কোরআনের অবমাননা করা হয়েছে। এ ঘটনায়ও নিন্দা জানিয়ে বিবৃতি দিল বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

সুইডেনে বারবার কোরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা

আপডেট সময় ০৪:০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩