ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয় স্পিকার হাফিজ উদ্দিনের সম্মানে শাহবাজ শরিফের নৈশভোজ অগ্নিনিরাপত্তা ছাড়াই আবাসিক ভবনে হাসপাতালের কার্যক্রম, ঝুঁকিতে রোগীরা মিসরে জ্বালানিবাহী গাড়ি উল্টে আগুন, নিহত ৩০ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে: রাষ্ট্রদূত

৬ মাসে নৌ দুর্ঘটনায় নিহত ৫৭, নিখোঁজ ৩৪: এসসিআরএফ

গেল ৬ মাসে অভ্যন্তরীণ নৌপথে ৫৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত  ৫৭ নিহত, ৩৪ জন নিখোঁজ ও ৫০ জন আহত হয়েছেন। তবে এ সময়ে বড় ধরনের কোনো লঞ্চ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেনি। হতাহতের তালিকায় কোনো নারী ও শিশু নেই।

বুধবার (১৯ জুলাই) শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এসসিআরএফের প্রতিবেদনে বলা হয়, নৌ দুর্ঘটনার ওপর নিয়মিত পর্যবেক্ষণ, ১২টি বাংলা জাতীয় দৈনিক, ৫টি ইংরেজি জাতীয় দৈনিক, ৯টি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থা এবং ৬টি আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এতে আরও বলা , জানুয়ারিতে পাঁচটি নৌ দুর্ঘটনায় ৮ জন নিহত হন। এতে ৫ জন আহত ও ৬ জন নিখোঁজ হয়েছেন। ফেব্রুয়ারিতে ১৩টি নৌ দুর্ঘটনায় ১৪ জন নিহত, ২৪ জন আহত ও ১৪ জন নিখোঁজ হয়েছেন। মার্চে ৭ টি দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন যথাক্রমে ৯ জন ও ৫ জন। এপ্রিলে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত ও নিখোঁজ হন যথাক্রমে ৬ জন ও ৩ জন। মে মাসে ৭টি দুর্ঘটনায় ৫ জন নিহত, ৩ জন আহত ও ৩ জন নিখোঁজ হয়েছেন। জুন মাসে নৌ দুর্ঘটনা ঘটেছে ১৩টি। এতে নিহত ১০, আহত ৭ ও নিখোঁজ হয়েছেন ৮ জন।

এসসিআরএফের বলছে, দুর্ঘটনাকবলিত নৌযানগুলোর মধ্যে রয়েছে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট, বাল্কহেড (বালুবাহী নৌযান), পণ্যবাহী ও লাইটার জাহাজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

৬ মাসে নৌ দুর্ঘটনায় নিহত ৫৭, নিখোঁজ ৩৪: এসসিআরএফ

আপডেট সময় ১২:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩