সংবাদ শিরোনাম ::
নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল ফেনীতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রক্ষক যখন ভক্ষক: ২৯ বছরেও প্রতিষ্ঠানের ৫০ শতাংশ জমি নিয়ে প্রশ্ন ঘুষ আর দুর্নীতিতে শতকোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা তুহিন ১২ বছরে শতকোটি টাকার মালিক কাস্টমসের আলতাফ শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী মিশরের জয়কে আরব জাতির জন্য গর্ব বললেন দুবাইয়ের শাসক মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি: এডিবি

ঢাকা: বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, সেই তুলনায় প্রবৃদ্ধি বেশি হয়েছে। বছর শেষে প্রবৃদ্ধি হয়েছে ৬ শতাংশ। পূর্বাভাসে ছিল ৫ দশমিক ৩ শতাংশ।  

বুধবার (১৯ জুলাই) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এডিবির আউটলুক প্রতিবেদন বলছে, আমদানি-রপ্তানির অনিশ্চয়তা থেকে বাংলাদেশের জন্য ৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। গত অর্থবছরে বাংলাদেশে আমদানি প্রত্যাশার চেয়ে কম হয়েছে এবং রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়া নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল তা ততটা কমেনি।

সরকারি নীতি সহায়ক হওয়ায় সব ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। বন্যা, ঘূর্ণিঝড় ও দাবদাহের কারণে ফসলের যে ক্ষতি হয়েছিল তা আংশিক ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে পূরণ করা হয়েছে। সংরক্ষণ প্রক্রিয়া, সহায়তামূলক কার্যক্রম এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে উন্নয়নের ফলে সার্বিকভাবে সেবা খাত এগিয়ে গেছে।

জনসাধারণের পণ্যক্রয় প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। পাশাপাশি সরকারি বিনিয়োগও বেড়েছে। এর ফলে প্রবৃদ্ধি নিয়ে এডিবি যে পূর্বাভাস দিয়েছিল তা ছাড়িয়ে গেছে।

গত এপ্রিল মাসে এডিবির পূর্বাভাসে বলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ। কিন্তু এডিবির আউটলুকের প্রতিবেদনে বলছে, অর্থবছর শেষে বাংলাদেশের ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সরকারের সহায়ক নীতির কারণে বাংলাদেশের রপ্তানিতে বলিষ্ঠ অবস্থা তৈরি হয়েছে, বেড়েছে প্রবৃদ্ধি।

প্রতিবেদন বলছে, গত এপ্রিলে এডিবি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ৬ দশমিক ৫ শতাংশের যে প্রাক্কলন দিয়েছিল তা এখনো অপরিবর্তিত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং

পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি: এডিবি

আপডেট সময় ০৪:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩