সংবাদ শিরোনাম ::
নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল ফেনীতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রক্ষক যখন ভক্ষক: ২৯ বছরেও প্রতিষ্ঠানের ৫০ শতাংশ জমি নিয়ে প্রশ্ন ঘুষ আর দুর্নীতিতে শতকোটি টাকার মালিক কাস্টমস কর্মকর্তা তুহিন ১২ বছরে শতকোটি টাকার মালিক কাস্টমসের আলতাফ শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী মিশরের জয়কে আরব জাতির জন্য গর্ব বললেন দুবাইয়ের শাসক মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল

প্রধানমন্ত্রীর ভারত সফরে উদ্বোধন হবে তিন প্রকল্প

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের সময় মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২, ৬৫ কিলোমিটার খুলনা-মোংলা বন্দর রেলওয়ের লিংক, আখাউড়া (বাংলাদেশ) এবং আগরতলা (ভারত) রেলওয়ের লিংক উদ্বোধন হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট-২ এবং ৬৫ কিলোমিটার খুলনা-মোংলা বন্দর রেলওয়ের লিংক ভারতীয় এলওসির (লাইন অব ক্রেডিট) অধীনে বাস্তবায়িত হয়েছে। অন্যদিকে ভারতীয় অনুদানে নির্মিত হয়েছে আখাউড়া (বাংলাদেশ) এবং আগরতলা (ভারত) রেলওয়ের লিংক।

বৈঠকে উভয়েই বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। টাকা-রুপি বিনিময় ব্যবস্থার বিষয়ে ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, ক্রেডিট কার্ডের মতো দুই ধরনের কার্ড ইস্যু করা হবে। একটি রুপি কার্ড এবং অন্যটি টাকা কার্ড।

তিনি বলেন, উভয়পক্ষই এই কার্ড ইস্যু করবে, যাতে দুই দেশের মানুষ তাদের অর্থ আদান-প্রদানের জন্য এই কার্ড ব্যবহার করতে পারেন।

প্রধানমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক বাংলাদেশি বিভিন্ন কাজে ভারতে যান এবং তারা কার্ডটি ব্যবহার করতে পারবেন। খবর: বাসস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং

প্রধানমন্ত্রীর ভারত সফরে উদ্বোধন হবে তিন প্রকল্প

আপডেট সময় ১২:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩