ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা লোভনীয় পদায়ন ঘিরে ডেপুটি রেঞ্জার নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, জিনপিং এটা জানে: বাইডেন

তাইওয়ান, বাণিজ্যসহ নানা ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। আর বিভিন্ন সময়ই দুই দেশের হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে সেই উত্তেজনার পারদ বেড়ে যায় আরও। বৈশ্বিক এই দুই পরাশক্তির মধ্যে দেখা দেয় যুদ্ধে আশঙ্কাও।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না এবং এই বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার নিজের শীর্ষ সামরিক উপদেষ্টাদের সাথে বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে সংঘাত চায় না এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটি জানেন।

বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে শুরু করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন পর্যন্ত বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক নেতৃত্ব অব্যাহত রাখবে।

চীনাদের সম্পর্কে বাইডেন বলেন, ‘আমরা তাদের সাথে বিরোধ চাই না। ’যদিও এর আগে চীন তাইওয়ানে হামলা চালালে মার্কিন বাহিনী ভূখণ্ডটিকে রক্ষা করবে বলে মন্তব্য করেছিলেন জো বাইডেন। গত ১৮ সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়- মার্কিন বাহিনী চীনের দাবিকৃত স্ব-শাসিত দ্বীপটিকে রক্ষা করবে কিনা। বাইডেন উত্তর দেন: ‘হ্যাঁ, যদি বাস্তবে সেখানে (তাইওয়ানে) অভূতপূর্ব কোনো আক্রমণ হয়, তাহলে (রক্ষা করবে)।’

বাইডেন ঠিক কি বোঝাতে চেয়েছেন সেটি আরও স্পষ্ট করতে মার্কিন বাহিনী চীনা আক্রমণের ক্ষেত্রে তাইওয়ানকে রক্ষা করবে কিনা তা জিজ্ঞাসা করা হলে, মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন: ‘হ্যাঁ।’

এর আগে গত মে মাসে জো বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাইওয়ানকে রক্ষা করার জন্য তিনি সামরিকভাবে সংশ্লিষ্ট হতে ইচ্ছুক কিনা এবং উত্তর দিয়েছিলেন: ‘হ্যাঁ … এটাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি।’

উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

গত বছরের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেইজিং।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র, জিনপিং এটা জানে: বাইডেন

আপডেট সময় ০২:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২