ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

আগুন লাগাতে আসছে ‘দামাল’-এর গান!

চোখ ভরা ঐ স্বপ্ন নিয়ে কীসের ভয় আর কীসের বাধা/মাঠেই যদি নামবে তবে গায়ে মাখো ধুলো কাদা’-এমনই কথামালায় সাজানো হয়েছে রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমার প্রচারণামূলক গান। শুক্রবার (২৮ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পরাণ’ নির্মাতার এই সিনেমা।

তার আগে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রকাশ পাচ্ছে সিনেমার প্রচারণামূলক গানটি। যাতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড ‘ক্রিপটিক ফেট’-এর গায়ক সাকিব চৌধুরী ও সময়ের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয্ যাহরা ঐশী।

দুপুরে গানটির পোস্টার ফেসবুকে শেয়ার করে নির্মাতা রাফী ক্যাপশনে লিখেছেন, ‘এমন কিছু এর আগে দেখেনি কেউ! পর্দায় আগুন লাগবে আজ সন্ধ্যা ৭টায়! আপনি রেডি তো?’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

আগুন লাগাতে আসছে ‘দামাল’-এর গান!

আপডেট সময় ০৪:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২