ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার

রাবিতে শেষ দিনের ভর্তি পরীক্ষা শুরু

২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিট (অবিজ্ঞান) ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বুধবার (৩১ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

বি ইউনিটে প্রধান সমন্বয়ক অধ্যাপক এম ফরিদুল ইসলাম জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে জালিয়াতিসহ যেকোন অনিয়ম প্রতিরোধে শিক্ষক ও সংশ্লিষ্টরা তৎপর রয়েছেন। সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শেষ দিনে তিন শিফটে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। প্রথম শিফটে সি ইউনিটভুক্ত (অবিজ্ঞান) ১ হাজার ৫৫৬ জন, দ্বিতীয় শিফটে বি ইউনিটের ২৬ হাজার ৯০৪ জন এবং শেষ শিফটে বি ইউনিটভুক্ত (অ-বাণিজ্য) ১৩ হাজার ৭৭১ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন। সি ইউনিটে আসন রয়েছে ৫৬০টি। আবেদন পড়েছে ৩০ হাজার ৬৭৪টি। সেই হিসেবে প্রতি আসনে লড়ছেন ৫৭ জন।

১ ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত হবে। ৮০টি প্রশ্নের নম্বর ১০০। প্রতি ৪ ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে। নূন্যতম পাশ নম্বর ৪০।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন

রাবিতে শেষ দিনের ভর্তি পরীক্ষা শুরু

আপডেট সময় ১২:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩