ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

তেলাপিয়া মাছের বিরিয়ানি

বিরিয়ানি বলতে আমরা বুঝি গরু, খাসি ও মুরগির বিরিয়ানি। কিন্তু বিরিয়ানি তৈরি করা সম্ভব মাছ দিয়েও। তেলাপিয়া মাছ দিয়েও  সুস্বাদু বিরিয়ানি তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক তেলাপিয়া মাছের বিরিয়ানি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

তেলাপিয়া মাছ- ১ কেজি

বাসমতি চাল- ৩ কাপ

পেঁয়াজ কুচি- ৩টি

টমেটো কুচি- ৪টি

আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি- ১/৪ কাপ

পুদিনা পাতা কুচি- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ৭/৮টি

এলাচ- ৪টি

টক দই- ১/২ কাপ

ধনে গুঁড়া- ১ চা চামচ

কালো জিরা- ১ চা চামচ

লাল মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ

তেল- ১ কাপ

হলুদ ফুড কালার- সামান্য

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে তেলাপিয়া মাছের টুকরোগুলো মোটা ও বড় টুকরা করে কেটে নিতে হবে। এরপর লবণ ১/৪ চা চামচ, ১ চা চামচ করে হলুদ ও মরিচ গুঁড়া ও লেবুর রস দিয়ে মেখে রাখুন ১৫ মিনিটের মতো। বাসমতি চাল ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটা পাত্রে পানি, লবণ, তেজপাতা, ৪ টা এলাচ, ২-৩ টি দারুচিনি, ৪ টি লবঙ্গ ও ২ টেবিল চামচ তেল দিয়ে ফোটান। ভিজিয়ে রাখা চালগুলো ফুটন্ত পানিতে ছেড়ে ৮ মিনিট ধরে ফুটিয়ে নিন। তারপর পানি ঝরিয়ে নিন।

তারপর একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে তুলে রাখুন। তারপর এতে মাছ হালকা করে ভেজে তুলে নিন। এবার একই তেলে টমেটো, আদা-রসুন বাটা এবং সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিন। তারপর এতে ফেটে রাখা দই দিয়ে অল্প আচে ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ মসলার সঙ্গে ভালো করে মিশে না যায়।

টমেটো একদম নরম হয়ে এলে তাতে গরম মসলা, কাঁচা মরিচ, ধনেপাতা, পুদিনাপাতা, ১/২ কাপ পানি এবং ভাজা মাছ যোগ করুন। সবকিছু আলতো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। ঝোল শুকিয়ে তেল উপরে উঠে এলে মসলা থেকে মাছ উঠিয়ে নিন। এখন এ উপরে সেদ্ধ ভাত সমান করে বিছিয়ে তার উপর কাঁচা মরিচ, ভেজে রাখা পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা ও মাছের টুকরা বিছিয়ে দিন। সবশেষে ফুড কালার ছিটিয়ে ১০ থেকে ১৫ মিনিট দমে রাখুন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

তেলাপিয়া মাছের বিরিয়ানি

আপডেট সময় ০১:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩