ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

হাজিদের জন্য কেনা হয়েছে জমজমের পানি

পবিত্র হজ থেকে ফেরার সময় হাজিরা পরিবার ও প্রিয় মানুষদের জন্য জমজমের পানি নিয়ে আসেন। হাজিদের এ পানি সরবরাহ করতে সৌদি আরবের হজ অফিস থেকে ১ লাখ ২৯ হাজার ৭৫২ লিটার জমজমের পানি কেনা হয়েছে। ই-হজ সিস্টেমের মাধ্যমে এ পানি কিনে ইতোমধ্যে মূল্য পরিশোধ করা হয়েছে। হজ শেষে ফেরার সময় হাজিদের জমজমের পানির ৫ লিটারের একটি করে বোতল দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাজীদের বহনকারী তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে এ পানি বণ্টন করা হবে। সে হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৬৮ হাজার ২৫২ লিটার, সৌদি এয়ার লাইন্সকে ৪১ হাজার ৫০০ লিটার এবং জিএসএ ফ্লাইনাসকে ২০ হাজার লিটার পানি বরাদ্দ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রী ও বিভিন্ন টিমের সদস্যদের জন্য সর্বমোট ১,২৯,৭৫২ বোতল জমজমের পানি ই-হজ সিস্টেমের মাধ্যমে ক্রয় করা হয়েছে এবং মূল্য পরিশোধ করা হয়েছে। ফিরতি খালি ফ্লাইটে বাংলাদেশে প্রেরণের লক্ষ্যে মক্কা থেকে জেদ্দা বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সৌদি সরকার কর্তৃক নির্ধারিত একটি কোম্পানি আল মিসবাহ ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়েছে।

এয়ারলাইন্সগুলো ফিরতি খালি ফ্লাইটে জমজমের পানি পরিবহনের সিডিউল প্রদান করলে ওই কোম্পানি সিডিউল মোতাবেক জমজম পানি জেদ্দা বিমানবন্দরে সরবরাহ করবে।

চিঠিতে বলা হয়, হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে হজযাত্রীর সংখ্যা অনুযায়ী পানি সরবরাহের পর অতিরিক্ত জমজম পানি বুঝে নেওয়া প্রয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

হাজিদের জন্য কেনা হয়েছে জমজমের পানি

আপডেট সময় ০১:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩