ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

হাসপাতালে ইমরান খান

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। শনিবার ভোরে লাহোরের শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে যান তিনি, সেখানে চার ঘণ্টা থাকার পর লাহোরে নিজ বাসভবনে ফেরেন।

তবে পিটিআইয়ের পক্ষ থেকে টুইট বার্তায় বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দলীয় প্রধান ইমরান খান হাসপাতালে গিয়েছিলেন। এক টুইট ভিডিও বার্তায় বলা হয়, গাড়িবহর নিয়ে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে বের হন ইমরান খান।

উল্লেখ্য, গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়। তবে তিনি এখন জামিনে রয়েছেন। জামিন পাওয়ার পর থেকে তিনি লাহোরে জামান পার্কের বাড়িতে রয়েছেন। সূত্র : জিও নিউজ।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

হাসপাতালে ইমরান খান

আপডেট সময় ০২:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩