১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। হবিগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বাহুবল সদর শাখার উদ্যোগে শ্রমিক দিবস পালন করা হয়েছে।
সকাল ১১টায় বাহুবল মাদ্রাসা মার্কেটের সামনে শ্রিমক নেতা সৈয়দ আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ কুটি, সাংগঠনিক সম্পাদক এমএ মজিদ তালুকদার, শ্রমিকলীগ সভাপতি শামীনুর রহমান শামীম, অটোরিক্সা মালিক সমিতির নেতা মোঃ আব্দুল কাইয়ুম, শামীম আহমদ, শ্রমিক নেতা মুহিবুল ইসলাম, শ্রমিক নেতা ইউসুফ আলী, নূর উদ্দিন, জাবেদ সহ সকল নেতৃবৃন্দ।
মোছাঃনিছপা আক্তার, হবিগঞ্জ 























