ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

প্রেমিকার সাথে গভীর রাতে দেখা করতে গিয়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে। নিহত ইলিয়াস হোসেন (১৯) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি চৌগাছা উপজেলার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন। প্রেমিকা লুইছ পারভিন হিরা প্রতিবেশী আইনাল হকের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াস হোসেনকে গভীর রাতে ডেকে নিয়ে যান হিরা ও তার পরিবারের সদস্যরা। এরপর তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। ইলিয়াসের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অন্যদিকে, হিরা ও তার পরিবারের দাবি, ইলিয়াস দিনরাত হিরাকে বিরক্ত করতো। নিষেধ করলেও তিনি শুনতেন না। শনিবার গভীর রাতে তার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু হিরা দেখা করেননি। এ কারণে অভিমানে ইলিয়াস হিরার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেছেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। একইসাথে প্রেমিকা হিরাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছেন। তবে, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

প্রেমিকার সাথে গভীর রাতে দেখা করতে গিয়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৮:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩