ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

চেয়ারম্যানকে এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠানে অতিথি না করায় ক্ষোভ প্রকাশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথি না করায় অনুষ্ঠান পণ্ড করে দিলেন কাথারিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয় পরিচালনা কমিটি। অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যানকে অতিথি না করায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটক ও বিদ্যালয়ের ক্লাসরুমে তালা মেরে বন্ধ করে দেন।

অনুষ্ঠানে আসা ছাত্রছাত্রীদের বাড়িতে চলে যাওয়ার জন্য বিদ্যালয়ের মাঠ থেকে তাদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই বিদ্যালয়ের মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বাঁশখালী থানা পুলিশ।

কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার সকালেই আমাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় চেয়ারম্যান ইবনে আমিন তার দলবল নিয়ে স্কুলের প্রধান ফটক এবং ক্লাসরুমে তালা মেরে দেয়। তিনি এবং তার লোকজন ছাত্রছাত্রীদের পিটিয়ে বিদ্যালয়ের মাঠ থেকে বের করে দেন। এ সময় এখানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে হুমকি দিয়ে চলে যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার স্বাক্ষরের জন্ম নিবন্ধন নিয়ে ছেলেমেয়েরা স্কুলে পড়ে। স্কুলটি আমার বাড়ির পাশে, তারা এমপি, ইউএনও এবং ওসিকে ওই অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। বহিরাগত লোক দিয়ে অনুষ্ঠান চালায়। সে জন্য আমি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের একটি ঘটনা শুনেছি। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, আমি বিদ্যালয়ের ঘটনার খবর শুনেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

চেয়ারম্যানকে এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠানে অতিথি না করায় ক্ষোভ প্রকাশ

আপডেট সময় ০৫:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩