ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ

পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্কুলছাত্রের নাম মেহেদী হাসান (১৭)। মেহেদী হাসান ওই গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে এবং সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারোপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুঠিয়া থানা খবর পেয়ে নিজ বাড়ির পেছনের আমগাছে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে।

পুঠিয়া থানা পুলিশ ও পরিবারের ধারণা এটি আত্মহত্যা। তবে এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মেহেদির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। পুলিশের আরো ধারণা করছে বুধবার (৫ এপ্রিল) রাতের কোনো এক সময় মেহেদি বাড়ির পাশে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়েছে।

তার বাবা সিরাজ উদ্দিন জানান, মেহেদী বুধবার রাত সাড়ে ৮টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘক্ষণ ফিরে না আসায় তারা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে গভীর রাতে বাড়ির পেছনে আমগাছের ডালে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ সকালে গিয়ে তার মরদেহ নামায়। মেহেদী সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়েছিল। আর মাদক কিনতে টাকার জন্য বাড়িতে প্রায়ই ঝগড়া করত। বুধবারও নেশার টাকার জন্য ঝামেলা করে বাড়ি থেকে বের হয়েছিল। সে ক্ষোভ থেকেই মেহেদী আত্মহত্যা করেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩