ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ 

নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি

সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা হয়ে উঠতে পারে সমাজের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের অন্যতম হাতিয়ার এরই এক উজ্জ্বল বাস্তব প্রমাণ রেখেছেন সম্প্রতি জাতীয় সম্মাননায় ভূষিত সাংবাদিক আল মিজান। তিস্তা নদীর করাল গ্রাস ও চরম অবহেলায় জীবনযাপন করা অবহেলিত মানুষদের বাস্তব চিত্র নিয়ে কিছুদিন আগে তিনি একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন।
প্রতিবেদনটিতে তিস্তা পাড়ের মানুষের দৈনন্দিন দুর্দশা, অভাব-অনটন এবং জীবনসংগ্রামের করুন চিত্র অত্যন্ত নিখুঁত ও মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়। সংবেদনশীল এই নিউজটি প্রকাশের পরপরই তা বিভিন্ন মহলে ব্যাপক নাড়া দেয় এবং সুশীল সমাজ ও সেবামূলক সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে।
এই নিউজের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে নীলফামারীর মানবিক সংগঠন ‘নীলকুঞ্জ ফাউন্ডেশন’ দ্রুত তিস্তা পাড়ের সেই দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়ায়। সংগঠনটির পক্ষ থেকে সেখানে পৌঁছানো হয় জরুরি ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা। নীলকুঞ্জ ফাউন্ডেশনের এই উদ্যাগের পর আরও কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক ফাউন্ডেশন সেখানে সহায়তার হাত বাড়িয়ে দেয়, যা তিস্তা পাড়ের অসহায় মানুষের সাময়িক সংকট নিরসনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একটি সঠিক ও সময়োপযোগী নিউজের কারণে যেভাবে সমাজের অসহায় মানুষগুলো সহায়তা পেল এবং সুশীল সমাজ একাট্টা হলো, তা সাংবাদিকতার মূল উদ্দেশ্যকেই সফল করেছে। তৃণমূলের এই মানবিক সংকট তুলে ধরা এবং সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার স্বীকৃতি হিসেবেই পরবর্তীতে তাঁকে জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়।
প্রতিবেদকের এই সততা, সাহসিকতা ও মানবসেবামূলক সাংবাদিকতা আজ দেশের উদীয়মান তরুণ সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় বার্তা হয়ে দাঁড়িয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ

নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি

আপডেট সময় ১২:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬