ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ
রমজানে নগরীতে

অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত কারণে পুলিশ কমিশনারের নির্দেশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গত মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আজ বুধবার দুপুরে নগর পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ২১ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে রমজানে নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ রাখতে ও উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনার প্রদান করেন এবং আরএমপি’র সকল থানা, ডিবি, ট্রাফিক বিভাগ ও সিটিএসবিকে একযোগে কাজ করার পরামর্শ প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রমজানে নগরীতে

অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত কারণে পুলিশ কমিশনারের নির্দেশ

আপডেট সময় ০২:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩