ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই’তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ

রাজশাহীতে পা দিয়ে মাড়িয়ে সেমাই তৈরি, আটক ৯

রাজশাহী মহানগরীর পবা থানাধীন বান্দা পুকুর টিকরীপাড়া এলাকায় ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ভেজাল সেমাই তৈরির বিভিন্ন উপাদান-সহ সরঞ্জামাদি উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা রাজশাহী মহানগরীর পবা থানার শ্রীপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে সোহাগ রহমান (৩৫), একই এলাকার মৃত নুর মোহাম্মাদের ছেলে সাইদুর রহমান (৪০), মৃত হযরত আলীর ছেলে সাজ্জাদ (৩৫), নওশাদ আলীর ছেলে নাসির (২৫), আ: রহিমের ছেলে সুমন ইসলাম (৩২), চান মিয়ার ছেলে সম্রাট (২৫), ইব্রাহিম মন্ডলের ছেলে দুলাল (৫০), কাজেমুদ্দিন সরকারের ছেলে নাইম ইসলাম (২৪) ও ওয়াসিম (৪৮)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৪এপ্রিল রাত ১১:১৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান রোধ, ভেজাল খাদ্য সামগ্রী ও অন্যান্য অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানাধীন বান্দা পুকুর টিকরীপাড়া এলাকার একটি বাড়িতে অবৈধভাবে ভেজাল সেমাই তৈরি হচ্ছে ।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত ১১:৩৫ টায় বান্দা পুকুর টিকরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির সময় আসামিদের আটক করে। এসময় সেখান থেকে বিপুল পরিমান ভেজাল সেমাই ও সেমাই তৈরির বিভিন্ন উপাদান-সহ সরঞ্জামাদি উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি কারখানার মালিক সোহাগ রহমান অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সেমাই তৈরির বিষয়টি স্বীকার করে। এ ছাড়াও তিনি সেমাই তৈরি সংক্রান্তে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রাজশাহীতে পা দিয়ে মাড়িয়ে সেমাই তৈরি, আটক ৯

আপডেট সময় ০২:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩