সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিএনপি মানুষ জড়ো করার প্রতিযোগিতায় লিপ্ত নয়”রিজভী

বিএনপি মানুষ জড়ো করার প্রতিযোগিতায় লিপ্ত নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির এই গণসমাবেশ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বাভাবিক জীবনের গ্যারান্টির জন্য। যা আপনারা (আওয়ামী লীগ) কেড়ে নিয়েছেন। আপনাদের দুঃশাসনে দেয়ালে পিঠ ঠেকে সারা দেশের মানুষ এখন রাজপথে নেমে এসেছে। সোমবার (১৭ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হামলা মামলা করে জনস্রোত ঠেকানো যাবে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, সমাবেশ পণ্ড করতে আপনারা (আওয়ামী লীগ) রাস্তায় যানবাহন বন্ধ করে দিচ্ছেন, পথে পথে বাধা দিচ্ছেন। হামলা-মামলা করে গ্রেপ্তার করছেন। তারপরও বিএনপির গণসমাবেশমুখী কাফেলা দিন দিন বেড়েই চলেছে। দিন রাত হেঁটে কিংবা ভ্যানে-ট্রলারে করে এসে সমাবেশে জড়ো হচ্ছেন হাজারো মানুষ।

রিজভী বলেন, আপনারা (আওয়ামী লীগ) যদি ব্যাপক লোক সমাগম করতে পারেন তাহলে নিশি রাতে ভোট ডাকাতি কিংবা প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট করতে হয় কেন? ভোটের দুই তিন মাস আগে থেকে বিএনপির লাখ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, গুম ও ক্রসফায়ারের আশ্রয় নেন কেন?

বিএনপির এই নেতার দাবি, পৃথিবীতে হাছান মাহমুদ একমাত্র তথ্যমন্ত্রী যিনি সঠিক তথ্যকে টিনের বাক্সে তালা দিয়ে অসত্য তথ্য সম্প্রচার করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিএনপি মানুষ জড়ো করার প্রতিযোগিতায় লিপ্ত নয়”রিজভী

আপডেট সময় ০৩:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২