ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি নোমান মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩

শিগ‌গিরই রাজ‌নৈ‌তিক সংলাপে বস‌ছে বাংলা‌দেশ-‌পোল্যান্ড

বাংলাদেশ ও পোল্যান্ড শিগ‌গিরই দ্বিপা‌ক্ষিক রাজ‌নৈ‌তিক সংলা‌পে বসবে বলে জা‌নি‌য়ে‌ছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ।

সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠা‌নো এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানান তিনি।

শ‌নিবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ ক‌রে‌ছেন যে, শিগ‌গিরই ওয়ারশে উপ-পররাষ্ট্রমন্ত্রী/পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে আরেকটি পর্বের আলোচনা অনুষ্ঠিত হবে।

জেবিগনিউ অভিনন্দন বার্তায় গত বছরে পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করেন। তি‌নি ব‌লেন, ওই আয়োজনের মাধ্যমে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়ক হয়েছে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষি-খাদ্য, খনি ও জ্বালানি রূপান্তর, সবুজ প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় দেশগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল

শিগ‌গিরই রাজ‌নৈ‌তিক সংলাপে বস‌ছে বাংলা‌দেশ-‌পোল্যান্ড

আপডেট সময় ১২:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩