ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

পবায় প্রাইভেট প্র্যাকটিস কার্যক্রমের উদ্বোধন

সারাদেশের ন্যায় রাজশাহীতেও সরকারি হাসপাতালে বসে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিকে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।

পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক ও পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, হুজুরীপাড়া ইউপি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা।

এ ব্যাপারে ডা. রাবেয়া বসরী বলেন, প্রাথমিকভাবে রাজশাহীতে শুধুমাত্র পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চালু হলো। এখন সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যমান সরকারি স্বাস্থ্য সেবার পাশাপাশি বিকেলেও সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন। একইসঙ্গে নামমাত্র মুল্যে হাসপাতালগুলোতে সকল পরীক্ষা-নিরীক্ষাও করা যাবে।

জানা গেছে, বর্তমানে চারজন কনসালটেন্ট ও ১০ জন মেপিকেল অফিসার পর্যায়ক্রমে এই বিভাগে চিকিৎসা সেবা দিবেন। যারমধ্যে কনসালটেন্ট ডা. বাসেদ আলী, ডা. আনোয়ার হোসেন, ডা. নিশাত আনাম বর্ণা ও ডা. খিজির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেলের সকল ডাক্তার ও কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

পবায় প্রাইভেট প্র্যাকটিস কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ১২:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩