ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

রাজশাহীতে এসআইয়ের ওপর মাদক কারবারির হামলা

রাজশাহীতে মাদক কারবারিদের হামলায় মোহাম্মদ শহিদুল্লাহ নামের এক এসআই আহত হয়েছেন। বুধবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, শহিদুল্লাহ কোর্ট এলাকা থেকে ফেরার পথে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় দেখতে পান কয়েকজন মিলে একজনকে মারধর করছে। এটা দেখে তিনি এগিয়ে থামানোর চেষ্টা করেন।

তিনি নিজেকে পুলিশ পরিচয়ও দেন। এসময় মারধরকারী এসআই শহিদুল্লাহর ওপর চড়াও হয়ে একজন এলোপাতাড়ি মারধর করতে থাকেন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার পরই বুধবার রাতে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এরা হলেন- নগরীর দামকুড়া এলাকার মোখলসুর রহমানের ছেলে ইমরান হোসেন ও হজর মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে মো. লাদেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

রাজশাহীতে এসআইয়ের ওপর মাদক কারবারির হামলা

আপডেট সময় ১২:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩