ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বকেয়া বেতন চাইতে যাওয়ায় নারী শ্রমিককে লাঞ্ছিত, মিথ্যা মামলায় হয়রানি

দীর্ঘ ৯ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন বাংলাদেশ রেশম গবেষণা ও ইনস্টিটিউট, রাজশাহী’র দৈনিক ভিত্তিক শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে বাংলাদেশ রেশম গবেষণা ও ইনস্টিটিউট, রাজশাহী’র মূল ফটকে তারা তাদের এই কর্মসূচী পালন করেন।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকেরা বলেন, দীর্ঘ নয় মাস যাবত আমাদের বেতন বন্ধ থাকায় অসহায়ত্বের মধ্য দিয়ে আমরা দিন পার করছি। এমতাবস্থায় কর্তৃপক্ষের কাছে গেলে তারা বলে আমাদের বেতন যখন আসবে তখন দিবে এবং শুধু ৩ মাসের বেতন দিবেন বলে জানান। ৯ মাসের বেতন বাদ দিয়ে শুধু ৩ মাসের বেতন দেওয়া হবে কেনো জিজ্ঞেস করলে কথা-কাটাকাটি সহ আমাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং এক নারী শ্রমিককে স্পর্শকাতর জায়গায় ধাক্কা দিয়ে লাঞ্চিত করে অফিস থেকে বের করে দেওয়া হয়। এই বিষয় নিয়ে কতৃপক্ষ আমাদের ৬ জন শ্রমিককে মিথ্যা মামলা দেয় এবং ১০ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয়। শুধু তাই নয় আমাদের মজুরির হার ৬৫০ টাকা কেটে ৫৫০ টাকা করে দিয়েছে কর্তৃপক্ষ।

মানববন্ধনে শ্রমিকগণ বলেন যেখানে প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সব সময় এগিয়ে যেতে বলেছেন সেখানে আমাদের কেনো বেতন বন্ধ রেখেছেন কতৃপক্ষ। এসময় শ্রমিকগণ ১৫৭ জনের ৯ মাসের বেতন আদায় সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।নয়লে তারা তাদের এই কর্মবিরতি অব্যাহত রাখবেন।

এ বিষয়ে বাংলাদেশ রেশম গবেষণা ও ইনস্টিটিউট, রাজশাহী’র গবেষণার দায়িত্বে থাকা এমদাদুল বারী ‘র সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

বকেয়া বেতন চাইতে যাওয়ায় নারী শ্রমিককে লাঞ্ছিত, মিথ্যা মামলায় হয়রানি

আপডেট সময় ১০:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩