ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাহুবলে এলাকা ছাড়া নিরীহ পরিবারের ভূমিতে মাটি উত্তোলন

বাহুবলে নির্যাতিত পরিবারের ভূমিতে অবৈধভাবে মাটি উত্তোলনের ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোখেয়া সুলতানা নামে এক নির্যাতিত নারী গতকাল বুধবার এ অভিযোগটি দায়ের করে প্রতিকার চেয়েছেন।

জানা যায়, উপজেলার ফতেহপুর গ্রামের মাওলানা আব্দুস সহিদ গত ১১ বছর আগে স্ত্রী ও ৩ কন্যা সন্তান সহ অটাল সম্পদ রেখে মারা যান। তিনি মারা যাওয়ার কিছুদিন যেতে না যেতেই মৃত আব্দুস সহিদের সম্পদ অবৈধ ভোগদখলের চেষ্টায় মৃত সহিদের ভাই মানিক মিয়া,ভাতিজা ওয়ালেদ,খালেদ,মুমেদ ও ওয়াদুদ সহ তাদের অনুসারীরা অসহায় রোখেয়া সুলতানা ও তার নাবালিকা ৩ মেয়েকে শারীরিক ও মানষিক সহ নানানরকম হয়রানী -নির্যাতনের মধ্যদিয়ে বাড়ি ছাড়া করে। এলাকায় অত্যাচার -নির্যাতনের সুবিচার না পেয়ে একপর্যায়ে নিরীহ পরিবারটি হবিগঞ্জে ভাড়াটিয়া বাসায় বসবাস করছে।

এমতাবস্থায় প্রভাবশালীদের নির্যাতনের বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠে এবং সহায় সম্পত্তি জবরদখল সহ খুন খারাবির ভয়ভীতি দেখাতে থাকে। এদিকে আদালতে বিচারাধীন মামলা থাকার পরও নিরীহ পরিবারের ভূমিতে অবৈধভাবে মাটি উত্তোলন করে পাচার করে চলেছে।

এতে ফসল উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে দাবী করে রোখেয়া সুলতানা জানান, ঘটনার পরপর স্থানীয় সহকারী কমিশনার ভূমি অফিসার সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাতে প্রতিপক্ষরা তেলেবেগুনে জ্বলছে এবং ভূমিতে পুকুর করার হুমকি দেখাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

বাহুবলে এলাকা ছাড়া নিরীহ পরিবারের ভূমিতে মাটি উত্তোলন

আপডেট সময় ০১:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩