ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

উত্তরায় ইন্ট্রাকো পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

রাজধানীর উত্তরা পূর্ব থানার জসীম উদদীন রোড এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ইন্ট্রাকো নামে একটি কারখানায় কর্মরত পোশাক শ্রমিকরা। এর ফলে উত্তরা, টঙ্গী, বিমানবন্দর, বনানী, মহাখালী, কালশী ও বাড্ডাসহ আশপাশের এলাকায় সড়ক গুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার বিকেল ৩টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্ট্রাকো নামে একটি পোশাক কারখানার প্রায় সাড়ে তিন শতাধিক গার্মেন্টস কর্মী। আজ বিকেলে ডিএমপি উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন সড়ক অবরোধ ও রাস্তায় যানজট লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রমজান মাসে সড়কের পরিস্থিতি বিবেচনা করে এবং বকেয়া বেতন পরিশোধে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসে বিকেল সোয়া ৪টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন পোষাক শ্রমিকরা। তবে, তারপরও সড়কে যানজট কমেনি।

ইন্ট্রাকো পোশাক কারখানার শ্রমিকরা জানান, এখন রমজান মাস চলছে। সামনে ঈদ। বেতন বোনাস না পেলে খাবো কি করে, চলবো কি করে। তার মধ্যে বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, জামা কাপড় কেনা এবং পিতা মাতা আছে। তাই আমরা কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় এসেছি। এছাড়া কোন উপায় ছিল না।

অপরদিকে, ডিএমপির উত্তরা বিভাগের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসান সাংবাদিকদের জানান, উত্তরা জসীমউদদীন এলাকার ইন্ট্রাকো নামে পোশাক কারখানার কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন। সড়কের উভয় লেন বন্ধ করে বিক্ষোভ করায় দ্রুত চারদিকে যানজট ছড়িয়ে পড়ে। রমজানে ঘরে ফেরা মানুষের কষ্ট, যানজট পরিস্থিতির কথা বলে তাদের অনুরোধ করা হয়।

তিনি আরো জানান, পাশাপাশি বেতন-ভাতা পরিশোধে পুলিশের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এ বিষয়ে আমরা ওই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

উত্তরায় ইন্ট্রাকো পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট সময় ০৯:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩