ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

রমজানের শুরুতেই তীব্র তাপপ্রবাহে পুড়ছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। একে তো রোজা তার ওপর কাঠফাটা রোদ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর।

টানা তিনদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৩টায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা দেশের সর্বোচ্চ। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টানা তিনদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। গত রোববার রাজশাহীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেলে রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষক হেলেন আরও বলেন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।

এদিকে, ভ্যাপসা গরমে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ছেন তারা। ঘরে-বাইরে কোথাও যেন এতটুকু স্বস্তি নেই। ছাতা নিয়ে ঘর থেকে বের হচ্ছেন কেউ কেউ। আরও বেশ কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়ে আবহাওয়া অফিস। এসময়ের মধ্যে বৃষ্টি হলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। তাই এক পশলা বৃষ্টির অপেক্ষায় নগরবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আপডেট সময় ১২:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩