ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে একজনের মৃত্যু

গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে একজনের মৃত্য হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রাম এলাকায় জমিতে গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে শুক্কুর আলী (৬০) নামের একজনকে খুন করা হয়েছে। নিহত শুক্কুর আলী মুসলিমপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র।

পুলিশ ও স্বজনদের নিকট থেকে জানা যায়, নিহত শুক্কুর আলী মঙ্গলবার সকালে মুসলিমপুর গ্রামের নিকটস্থ শফিকুল হকের জমিতে নায়েব আলীর পুত্র ময়না মিয়া (৩৫) তার গরুকে ঘাস খাওয়াতে ছেড়ে দেয়। বিষয়টি শুক্কুর আলী বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে নায়েব আলীর পুত্র ময়না মিয়া তার ভাইবেরাদর সহ শুক্কুর আলীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং গলায় চিপে ধরে এলোপাতাড়ি কিল- ঘুষি মারতে থাকে । এক পর্যায়ে শুক্কুর আলী অচেতন হয়ে পড়ে।

খবর পেয়ে শুক্কুর আলীর স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্কুর আলীর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুকের মাতম চলছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে শুক্কুর আলীর মৃত্যু হয়েছে। পরিস্তিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন ও লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩