ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

তানোরে ট্রাক চাপায় ছাত্র নিহত, চালক ও হেলপার আটক

কিন্ডার গার্ডেনের ছাত্র শাহরুক জাহান মুয়াজ (১২) ট্রাক চাপায় নিহত হয়েছে। আজ (১০ জানুয়ারী) সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তানোর-তালন্দ সড়কের থানা মোড় নামক স্থানে সাইকেল নিয়ে চলন্ত ট্রাকের নিচে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। পরে স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, নিহত ওই ছাত্র তানোর সদরে অবস্থিত সানশাইন কিন্ডারগার্ডেনের ৫ম শ্রেণির ছাত্র। তার বাবা বে-সরকারি সংস্থা ইএসডিও’র ম্যানেজার। নাম শাজাহান আলী। তার দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তানোর থানা মোড়ের পশ্চিমে কলেজ পাড়ায় তারা ভাড়া বাসায় থাকেন। নিহত ওই ছাত্র তানোর-তালন্দ সড়কে সাইকেল চালিয়ে থানা মোড়ের জিরো পয়েন্টে আসছিলো। এসময় পেছন থেকে ১০ চাকার চলন্ত ট্রাক তাকে ধাক্কা দেয়। ফলে পেছনের চাকার তলে ছিটকে পড়ে মুয়াজ। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সন্ধ্যায় এরির্পোট লেখা পর্যন্ত ট্রাক ও চালকসহ হেলপারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। কিন্তু আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

তানোরে ট্রাক চাপায় ছাত্র নিহত, চালক ও হেলপার আটক

আপডেট সময় ০৪:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩