ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

বঙ্গবন্ধুর সমাধিসৌধে ডিএসইর চেয়ারম্যানের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টায় ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃতে নবগঠিত পরিচালনা পর্ষদ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, আফজাল হোসেন এবং তাদের সঙ্গে ছিলেন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ, সিনিয়র জেনারেল ম্যানেজার ছামিউল ইসলাম, সিনিয়র জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং ডিপুটি জেনারেল ম্যানেজার শফিকুর রহমান।

উল্লেখ্য, চলতি মাসের ৫ মার্চ অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজী অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন বিভাগের সাবেক চেয়ারম্যান (সচিব) আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলাকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

বঙ্গবন্ধুর সমাধিসৌধে ডিএসইর চেয়ারম্যানের শ্রদ্ধা

আপডেট সময় ০১:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩