ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

পল্লবীতে বিদেশী পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার

গ্রেফতারকৃতের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের নাম-মো. শাহরিয়ার মাহমুদ রনি ও কাজী মো. মহিউদ্দিন ডালিম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রনি যশোর জেলা সূর থানার কাজীপাড়া- (কাঁঠালতলা পুরাতন কসবা) এলাকার সোহেল রানার পুত্র।

এছাড়া ডালিম একই জেলার সদরথানা মধ্যপাড়া নাজির শংকরপুর এলাকার কাজী ম: মেজবাহ উদ্দিনের পুত্র। বর্তমানে ডালিম রাজধানীর তেজগাঁও থানার শাহিনবাগ সুলতানা ক্লিনিক শান্তিনীড় মেস কাসেমের বাড়ির ভাড়াটিয়া।

ডিএমপি পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: পারভেজ ইসলাম অস্ত্র ও গুলি উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মাসুদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে ৯ টার দিকে পল্লবীর ১১ নং সেকশন ওয়ার্ড নং৫, ব্লক- ই বাউনিয়াবাদ কালসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র- গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কয়েকজন ব্যক্তি অস্ত্র-গুলি বিক্রির জন্য পল্লবী থানার বাউনিয়াবাদ কালসী মহাসড়কের পাশে একটি জালালের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলো। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশেরে একটি টিম তাৎক্ষণিকভাবে ওই স্হানে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওসি মো: পারভেজ ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

পল্লবীতে বিদেশী পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩