ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি

কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে আরেক এক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ ২৭ মার্চ (সোমবার) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন। যাহার এসটি মামলা নং-২০২৩/২০১৬।

মামলার বিবরণ সুএে জানা যায়- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি দিনের সোয়া ১০টা হতে পৌনে ৩টা পর্যন্ত যেকোন সময় আসামি মোঃ আল সফিউল ইসলাম @ ছোটন বাদীনির বসত ঘরের পূর্ব ভিটির উত্তর দিকে কক্ষে সৎ দুই ভাই ভিকটিম মেহেদী হাসান জয় (৮) এবং ভিকটিম মেজবাউল হক মনি (৬) কে গলা চিপিয়া ও বালিশ চাপা দিয়া শ্বাসরোধ করিয়া হত্যা করে দরজা-জালানা বন্ধ করিয়া পালাইয়া যায়।

এ ব্যাপারে ভিকটিমদ্বয়ের মা এবং আসামির সৎ মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে মোঃ আল সফিউল ইসলাম @ ছোটন (২৩) কে আসামি করে ২৭ ফেব্রুআরি কুমিল্লা সদর দক্ষিণ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে এজাহার দায়ের করেন (যাহার সদর দক্ষিণ থানার মামলা নং-৫৪)।

তৎপর ২০১৬ সালের ১ মার্চ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করিলে আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ আজিজুল হক ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে ২০১৬ সালের ৩০মে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করিলে বিজ্ঞ আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন।

পরবর্তীতে মামলায় রাষ্ট্রপক্ষে মনোনীত ২০জন সাক্ষীর মধ্যে ১৩জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি আল শফিউল ইসলাম প্রকাশ ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ আবুল এর ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলার পরিচালনা করেন এপিপি এডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি

আপডেট সময় ০৭:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩